Showing posts with label ওয়েবসাইট টিপস (Wapmasters). Show all posts
Showing posts with label ওয়েবসাইট টিপস (Wapmasters). Show all posts

Thursday, October 9, 2014

আপনার ওয়েবসাইটের পোস্ট Google এ শেয়ার করুন নিজে নিজে

আজ একটা গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হলাম। আপনি পোস্ট PUBLISH করার সাথে সাথে গুগল index করে না... তাই এই কাজ আপনি নিজেই করুন। প্রথমে Webmaster tools Home page এ যান, তারপর আপনার ওয়েবসাইট সিলেক্ট করুন, তারপর বাম পাশ থেকে >CRAWL সিলেক্ট করে FETCH AS GOOGLE এ ক্লিক করুন। তারপর ওইখানে আপনার পোস্ট এর লিঙ্ক পেস্ট করে Fetch এ ক্লিক করুন। তারপর Submit to Index. এ ক্লিক করুন। তারপর crawl only this URL সিলেক্ট করুন। কাজ শেষ আজ এইখানেই শেষ...

হোস্টিং কি (About Hosting)

আসসালামুয়ালাইকুম , কেমন আছেন সবাই ? আমি ভাল আছি । আশা করি সবাই ভালো আছেন । আজ থেকে শুরু করতে যাচ্ছি ওয়েব হোস্টিং নিয়ে আলোচনা । এখন ,কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক ; মনে করুন, আপনি একজন ওয়েব ডেভেলপার । আপনি আপনার কম্পিউটার এ একটি ওয়েব সাইট তৈরি করলেন । এখন আপনার ওয়েবসাইট সকলের নিকট প্রদর্শন করাতে চান, এখন তা কিভাবে করাবেন? ওয়েব হোস্টিং হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে আপনি একটি ওয়েবসাইট তৈরি করে তা ওয়ার্ল্ড ওয়াইড প্রদর্শন করতে পারবেন । আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করেন তখন সেই ওয়েবসাইটের কিছু ফাইল থাকে এবং ফাইলসমূহ ওয়েব সার্ভার এ আপলোড করা থাকে । অর্থাৎ, আপনার ওয়েবসাইটের সকল কন্টেন্ট ওয়েব হোস্টিং এ হোস্ট করা করা থাকে । ওয়েব সার্ভার হচ্ছে একটা কম্পিউটার এর মত । যেখানে আপনার ওয়েবসাইট এর কন্টেন্টসমূহ 24/7 অনলাইন এ আপলোড থাকে । এতে, ভিজিটর যখন ইচ্ছে ওয়েবসাইট এ ভিজিট করতে পারে । যারা ওয়েব হোস্টিং সেবা প্রদান করেন তাদের বলা হয় হোস্টিং প্রভাইডার । যারা ওয়েব হোস্টিং নিতে চান তারা হোস্টিং প্রভাইডারের নিকট নির্দিষ্ট টাকার বিনিময়ে হোস্টিং নিয়ে থাকেন । এরপর, ওয়েব হোস্টিং প্রভাইডার গ্রাহককে একটি কন্ট্রোল প্যানেল দিয়ে থাকেন যার মাধ্যমে ওয়েব সাইট পরিচালনা করা হয় । ওয়েব হোস্টিং এর পরিমান উপর ভিত্তি করে টাকার পরিমান নির্ধারণ করা হয় । এক্ষেত্রে, আপনার যতটুকু ডিস্কস্পেস প্রয়োজন হবে ততটুকু ক্রয় করতে পারেন । এসব নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে । এটা আমার প্রথম পোস্ট , কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আশা করি পাশে থাকবেন ।