Showing posts with label স্মার্টফোন তথ্য. Show all posts
Showing posts with label স্মার্টফোন তথ্য. Show all posts

Saturday, November 8, 2014

এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য বিপদ সংকেত

বর্তমান সময়ে কম্পিউটের ইন্টারনেট ব্যবহারের চেয়ে স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার অনেক বেড়ে গেছে ।

এতে করে সাইবার অপরাধীরা স্মারফোনকে নিজেদের টার্গেট বানিয়েছেন আর এক্ষেত্রে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম তাদের প্রথম পছন্দ ।

সম্প্রতি জনপ্রিয় অ্যান্টি ভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবস এবং ইন্টারপুলের বিশেষ তদন্তে উঠে এসেছে সারা বিশ্ব ব্যপি যত ভাইরাস, ম্যালওয়্যার আক্রমণবিষয়ক ঘটনা ঘটে তার বিশাল একটি অংশ অ্যান্ড্রয়েড ফোন কেন্দ্র করে ।

আর এই আক্রমণ ২০১৩সাল থেকেই বেড়ে গেছে। অ্যান্টি ভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবস তাদের প্রতিবেদনে আরো বলে, ২০১৩ সাল থেকে খম পর্যন্ত যত বেশি সংখ্যক ম্যালওয়্যার আক্রমণ হয়েছে তার ৬০ শতাংশ অ্যান্ড্রয়েডকে লক্ষ্য করে ।

আর এই আক্রমের ক্ষেত্রে কেউ কেউ নিজেদের সকল অর্থ হারিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক স্মার্টফোন ব্যবহারকারীর সমীক্ষা অনুযায়ী দেখা যায় মোট স্মার্টফোন ব্যবহারকারীদের ৮৫ শতাংশ অ্যান্ড্রয়েডের দখলে আর এর মাঝে ম্যালওয়্যারের ৯৮ শতাংশই অ্যান্ড্রয়েডকে লক্ষ্য করেই তৈরি হয়।

মোবাইলে ভাইরাস আক্রমণের সবচেয়ে বেশি ঘটনা ঘটে রাশিয়াতে এর পরেই আছে

ইউক্রেন,
স্পেন, যুক্তরাজ্য,
ভিয়েতনাম,
মালয়েশিয়া,
জার্মানি,
ভারত ও
ফ্রান্সে
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা ।

সূত্রঃ অনলাইন

Wednesday, October 22, 2014

আপনি কি জানেন Bluetooth & wi-fi আপনার জন্য কত ক্ষতিকর

আজকের এই আধুনিক কালে যুগে ওয়াইফাই,ব্লুটুথ তথা ওয়্যারলেস প্রযুক্তির ব্যাবহার বেশি। তবে রিসার্চ এ দেখা গিয়েছি এইসব ওয়্যারলেস প্রজুক্তি আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিপদজ্জনক।

ওয়্যারলেস রাউটার কিংবা ওয়াইফাই মোডেম এ ইউজ করা হয় এক ধরনের Electromagnetic Radiation যার সাহায্যে আমরা আমাদের কম্পিউটার কিংবা ডিভাইস এ সিগন্যাল রিসিভ করে থাকি।

আমাদের বাসা কিংবা অফিসে ভিবিন্য ধরনের ওয়াইফাই কিংবা ওয়্যারলেস রাউটার কিংবা রাউটিং প্রযুক্তি যাতে ব্যাবহার করা হয়ে থাকে ভয়ংকর ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ।

এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার ইন্টারনেট মডেম,জিপিএস এনাবল ল্যাপটপ কিংবা পিসি, ওয়্যারলেস ডিভাইস এবং আমাদের প্রিয় মোবাইল। এইসব ডিভাইস ইউজ করার ফলে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে আর তা নিয়েই আজকের পোস্ট।

কিভাবে ক্ষতি হয়?

SL রাউটার এবং ক্যাবল মডেম থেকে আপনি অনলাইন কিংবা ইন্টারনেট কানেকশান পাওয়ার জন্যে যে পরিমান ইলেক্ট্রোম্যাগ্নেটিভ রেডিয়েশন ইউজ করা হয় তা ভিবিন্ন বিজ্ঞানী এবং হেলথ এক্সপার্ট রা শারীরিক বিভিন্ন ক্ষতির কারন বলে দাবি করেছেন। এছারাও কিছু কিছু ওয়্যারলেস মডেম এ যে পরিমান এবং যে ফ্রিকয়েন্সি তে রেডিও সিগন্যাল ট্রান্সমিট করা হয় তা একটি মাইক্রোওয়েব ওভেন এ খাবার গরম কিংবা রান্না করার ফ্রিকুয়েন্সির সমান।

তাহলে বুঝতেই পারছেন কতটা ঝুকির মধ্যে আছি আমরা!

ব্যবহার সময়সীমা এবং স্থিতিকাল হতে পারে আরও ভয়ানক আমাদের বাসা কিংবা অফিসে যে ধরনের ওয়াইফাই রাউটার এবং রাউটিং প্রযুক্তি থাকে তা সাধারণত ব্যাবহার এর পর অফ করা হয় না যদিও তা আমরা আর ব্যাবহার করছি না। এতে করে সেই রাউটিং প্রযুক্তি চলতেই থাকে এবং তা থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিকৃত হতে থাকে ২৪ ঘণ্টা এবং আমাদের বাসযোগ্য স্থানকে করে তুলে স্বাস্থ্যের জন্যে ঝুঁকিপূর্ণ।

কি কি ক্ষতি হতে পারে অথবা এর প্রভাব কি ?

এই তরঙ্গ বিকিরণের দ্বারা আমাদের শরিরিক এবং মানসিক ভিবিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য যেমন: মাথা ধরা, মাথা ব্যথা, চোখের দৃষ্টি ঘোলা হয়ে যাওয়া, স্বল্প নিদ্রা, হৃদ রোগ সহ নানান রোগ দেখা দেয়। এছাড়াও আপনি আরেকটা ব্যাপার খেয়াল করে থাকবেন যে আপনি যখন আপনার মোবাইল কিংবা পিসি থেকে ওয়াইফাই সার্চ করেন তখন আপনার আশে পাশের ওয়াইফাই সিগন্যাল গুলো দেখায়।

কিন্তু এটা কিভাবে দেখায়?

আপনি অথবা আপনার প্রতিবেশী যখন সার্চ করে তখন তরঙ্গ চলাচল করার সময় তার আশে পাশে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যার থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন উৎপন্ন হয়। এতে করে এই সব তরঙ্গ আপনার দেহের ভিতরে প্রবেশ করে ভিবিন্ন ক্যান্সার এবং স্কিন ক্যান্সার এর সৃষ্টি করতে পারে। এখানে বলে রাখা ভালো একটি ওয়্যারলেস রাউটার এর যতকাছে আপনি থাকবেন আপনার চারদিকে তরঙ্গ তথা রেডিয়েশনের মাত্রা তত বেশি থাকবে এবং আপনি ততবেশি শারীরিক এবং মানসিক ঝুঁকির দিকে এগিয়ে যাবেন।

তবে এখন উপায় কি?

আমরা জানি আমরা এই প্রযুক্তি থেকে বের হতে পারবো না কিংবা বাদ ও দিতে পারবো না। তবে কিছুটা হলেও এর থেকে দূরে থাকতে পারবো। তার জন্যে যা করতে পারি। ¤

কাজ শেষ আমাদের রাউটার কিংবা রাউটিং প্রসেস অফ করে রাখতে পারি এবং বিনা প্রয়োজনে অন না করলেও পারি।

*

এসব ডিভাইস থেকে যথা সম্ভব দূরে থাকতে পারি

*

মোবাইল এর ওয়াইফাই কিংবা ব্লুটুথ অযথা অন করে না রেখে অফ করে রাখতে পারি

*

শিশু ও গর্ভবতী মহিলাদের এসব ডিভাইস এবং প্রযুক্তি থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে

*

আমাদের বন্ধু কিংবা অন্যকে এই বিষয়ে সচেতন করতে পারি।

অনেক কিছুই লিখলাম আশা করি সবাই ভালো থাকবেন

Tuesday, October 21, 2014

অ্যান্ড্রয়েডে স্কাইপ অ্যাপ্লিকেশন কতটুকু নিরাপদ

সম্প্রতি অ্যান্ড্রয়েডে অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন গুলো ঝুঁকিপূর্ণ হতে পারে জানিয়েছে স্কাইপ । ম্যালিশিয়াস কিছু অ্যাপ্লিকেশন একই অ্যান্ড্রয়েডে ইন্সটল করা থাকলে তা স্কাইপ ব্যবহারকারীর ইউজারনেম, পাসওয়ার্ড, চ্যাট লগ ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ ওগোপন তথ্য হাতিয়ে নিতে পারে। জানা গেছে, গত মাসে গুগল তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেট থেকে ২১টি অ্যাপ্লিকেশন মুছে দিয়েছে। কারণ হিসেবে জানা গেছে, এসব অ্যাপ্লিকেশনে ম্যালিশিয়াস কোড ছিল যা ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ডাটা হাতিয়ে নিতে পারতো। এছাড়াও যেসব ব্যবহারকারী ভুলে বা না জেনে এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইন্সটল করে ফেলেছেন তাদের জন্যও কিল সুইচ বের করে গুগল যার মাধ্যমে এসব অ্যাপ্লিকেশন মুছে ফেলা যায়। কিন্তু এরপরও সব ব্যবহারকারীর মোবাইল থেকে এসব অ্যাপ্লিকেশন নিশ্চিহ্ন হয়ে যায়নি বলেই জানা গেছে। বিষয়টি সবার আগে নজরে আনে অ্যান্ড্রয়েডের সিকিউরিটি নিয়ে তৈরি তৃতীয়পক্ষের সাইট ANDROID POLICE।এরপরই স্কাইপের নজরে আসে বিষয়টি এবং তারা তাদের অফিসিয়াল ব্লগে বিষয়টি জানায়। মূলত স্কাইপ যেই ফাইলে ব্যবহারকারীর বিভিন্ন গোপন তথ্য রাখে, সেই ফাইলের পারমিশন উন্মুক্ত হওয়ায় যে কোনো অ্যাপ্লিকেশনই ফাইলটি রিড করতে পারে। ফলে, তৃতীয়পক্ষের অ্যাপ্লিকেশনের পক্ষে এসব গোপন তথ্য হাতিয়ে নেয়া পানির মতো সোজা হয়ে দাঁড়ায়। বিষয়টি অ্যান্ড্রয়েড পুলিশ কর্তৃক সবার নজরে আনার পর স্কাইপ জানিয়েছে তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোডের মার্কেট উন্মুক্ত করে দেয়ায় সবাই যে প্রশংসা করেছিল, এবার বোধহয় তা দমতে বসলো। কারণ অ্যাপলের আইটিউনসে কোনো অ্যাপ্লিকেশন অনুমোদন পাওয়ার আগে নানা টেস্টের মধ্য দিয়ে যেতে হয়। ফলে ডেভেলপারদের জন্য ব্যাপক কষ্টসাধ্য হলেও ব্যবহারকারীর জন্য আইটিউনসের সব অ্যাপ্লিকেশন নিরাপদ। যা নিঃসন্দেহে একটি ভালো দিক। তবে এইসব ঘটনায় অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেটের উন্মুক্ত থাকা বন্ধ হবে না বলেই মনে করেন অনেকে।

Android এর ইনস্টল করা APPs ব্যাকআপ করুন সহজেই

আশা করি সকশে ভালো আছেন । আপনারা নিশ্চয়ই জানেন যে জনপ্রিয়তার পাল্লা দিন দিন ভারী করেই চলেছে লিনাক্সভিত্তিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য তৈরি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। প্রাযুক্তিক পণ্যের পুরোনো সমীকরণ অনুযায়ী ধীরে ধীরে এই স্মার্টফোন-ট্যাবলেটগুলোও সাধারণের ক্রয়সাধ্যেরআরও নিকটে আসছে, তাই আগামী কিছুদিন এটি শীর্ষস্থান দখল করে রাখছে এটা বলা নিষ্প্রয়োজন। নানা ফিচারে সাজানো এই অ্যান্ড্রয়েড এরই কিছু টিপস এবং ট্রিক্স নিয়েই লিখব বলে মনস্থির করলাম। শুরুতেই গুরুত্বের বিচার করে যেটা প্রথমে মাথায় আসল সেটাই লিখছি। অনেক সময় নানা কারণেই, আপনার পিসি-ল্যাপটপ ইত্যাদি রিইন্সটল/ফরম্যাট করতে হয়। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করলেও এটি একেবারে নিশ্চিত যে, কখনো না কখনো আপনাকে (হয়তো!) ‘সিস্টেম রিস্টোর’ করতেই হবে। অন্তত আমার ক্ষেত্রে দিন পনের হতে না হতেই কয়েকবার দিতে হয়েছিল। তাই ব্যাকআপ নিয়ে রাখাটা অত্যন্ত জরুরী। আপনি চাইলেই আপনার ইন্সটল করা সফটওয়্যার/অ্যাপ্লিকেশনগুলোকে.apk ফাইলআকারে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। এতে করে সুবিধা হবে কি, শুধু একবারই না- এই সফটওয়্যার/অ্যাপ্লিকেশন গুলো একাধিকবার ব্যবহার করতে এবং এসডি কার্ডে সংরক্ষণ করে রাখতে পারবেন। চাইলে পোর্টেবল ফাইলের মত কাউকে দিতে কিংবা শেয়ারও করতে পারবেন। না করলে অপারেটর বারবার ইন্টারনেট ডাটা চার্জ দিয়ে আপনাকে/অন্যজনকে প্রত্যেকবারই এগুলো সংগ্রহ করে নিতে হবে। নিচে আমার ফোনেরই কিছু স্ক্রিনশট দিয়ে পুরো প্রক্রিয়াটা কিভাবে করবেন তুলে ধরলাম। আমার ব্যাকআপ নেওয়া অ্যাপ্লিকেশনের একাংশ ১.প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের ‘মার্কেট’ অ্যাপ্লিকেশন দিয়ে আন্ড্রয়েড মার্কেটে প্রবেশ করুন। পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট ডাটা ইউসেজ ক্যাপাবিলিটি যেন থাকে সেদিকে লক্ষ্য রাখুন অর্থাৎ সোজা বাংলায় যথেষ্ট এমবি(৪-৫) নিয়ে ঢুকবেন। সার্চ অপশন থেকে ‘File Expert’ কীওয়ার্ড দিয়ে সার্চ করুন। 'File Expert' এর খোঁজ করুন ২.সার্চ রেজাল্টের শুরুতেই পেয়ে যাবেন এই নামের অ্যাপ্লিকেশনটি। File Expert ৩.ইন্সটল করা শেষে অ্যাপ্লিকেশনটি চালু করুন। নিচের মত দেখতে ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। File Expert UI ৪.My Apps- এ ক্লিক করে আপনার যে যে অ্যাপ্লিকেশন ব্যাকআপ বা.apk ফাইল হিসেবে দরকার সেগুলো নির্বাচন করে নিন। নির্বাচন করা শেষে নিচের দিকে ব্যাকয়াপ-এ ক্লিক করুন। প্রক্রিয়াটা দেখতে পাবেন। Backup Process ৫.শেষ হয়ে গেলে- নিচের মত একটি বার্তা দেখতে পাবেন। এসডি কার্ডের কোন ডিরেক্টরিতে আপনার ব্যাকআপ ফাইলগুলো জমা হয়েছে এগুলো দেখতে পাবেন। Confirmation of Backup Process এবার আপনার ফাইল ম্যানেজার থেকে দেখে নিশ্চিত হয়ে নিন। এভাবেই, আপনি ইন্সটল করে ফেলা অ্যাপ্লিকেশনের ব্যাকআপ নিতে পারবেন খুব সহজেই।

অফিশিয়াল এপ্লিকেশন For Android by CNN

অ্যান্ড্রয়েড-চালিত হ্যান্ডসেটের জন্য এলো ক্যাবল নিউজ নেটওয়ার্ক সিএনএন-এর নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে সিএনএন-এর সকল সংবাদ পড়া ও দেখা যাবে। অর্থাৎ, টেক্সটের পাশাপাশি ছবি ও ভিডিও-ও দেখার সুবিধা থাকছে সংবাদমাধ্যমটিরএই অ্যাপ্লিকেশনে। এছাড়াও সিএনএন-এর সমাদৃত সংবাদমাধ্যম আইরিপোর্ট-ও দেখা যাবে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে। আইরিপোর্ট হচ্ছে বিশ্বব্যাপী সাধারণ মানুষের দ্বারা পরিচালিত সংবাদমাধ্যম যেখানে যে কেউই সাংবাদিকতা করতে পারেন। জানা গেছে, অ্যাপ্লিকেশনটিতে টেক্সট ও ভিডিও ছাড়াও অডিও ফরম্যাটে সংবাদ শোনার ব্যবস্থা রয়েছে। রয়েছে সিএনএন রেডিও। এছাড়াও লাইভ ভিডিও দেখার ব্যবস্থাও রয়েছে এতে। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী খেলাধুলা, রাজনীতি, প্রযুক্তি ইত্যাদি বিভাগের সংবাদ দেখতে পারবেন। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক এই দুই সংস্করণের সংবাদই দেখা যাবে এতে। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে স্থানীয় সংবাদ ও আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য পারসোনালাইজেশনের সুবিধা যাতে করে ব্যবহারকারী তার অবস্থান অনুযায়ী ওয়েবের মতোই অ্যাপ্লিকেশনকেই নিজের ইচ্ছেমতো কন্টেন্ট দিয়ে সাজাতে পারেন। অ্যাপ্লিকেশনটিতে নিউজ ফেভারিট করে রাখার সুবিধাও রাখা হয়েছে। আরো রয়েছে সংবাদ বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করার সুবিধাও। এছাড়াও পুশ নোটিফিকেশনের ব্যবস্থাও রয়েছে যাতে করে নতুন কোনো সংবাদ আসলে তা অ্যান্ড্রয়েডের হোমস্ক্রিনেই জানান দেবে। যারা আইরিপোর্টের সঙ্গে পরিচিত নন তাদের জন্যও রয়েছে অ্যাপ্লিকেশনে আইরিপোর্ট বিভাগ। এতে সিটিজেন জার্নালিস্ট হিসেবে আপনার দেখা ঘটনার ব্যাখ্যা লিখে, ছবি তুলে বা ভিডিও আপলোড করে পাঠাতে পারবেন সিএনএন আইরিপোর্টে। এক্সক্লুসিভ কিছু হলে তা পরবর্তী সিএনএন-এর সংবাদেই দেখানো হতে পারে! এভাবে আপনি নিজেই হয়ে উঠতে পারবেন একজন সিএনএন আইরিপোর্টার। অতএব, আগ্রহীরা এখনই ডাউনলোড করে নিতে পারেন সিএনএন-এর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আর উপভোগ করুন সব সংবাদ আপনার মোবাইলে। এমনকি লাইভ ভিডিওসহ! অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এখানে ক্লিক করুন । অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সংবাদের জন্য তাদের পছন্দের অ্যাপ্লিকেশন কোনটি তা জানিয়ে যেতে ভুলবেন না যেন!

Friday, October 10, 2014

পকেট Vs স্মার্টফোন

বড় বড় আকারের স্মার্টফোন এখন বাজারে। এ কারণে ফ্যাশনপণ্য ও পোশাক নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর মাথায় দুশ্চিন্তা। বড় আকারের ফোন রাখতে প্যান্টের পকেট যে বড় করতে হবে! নতুন নতুন নকশা আনতে হবে। সম্প্রতি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের আইফোন-৬ প্লাসসহ বেশ কিছু বড় মাপের স্মার্টফোন ও ট্যাবলেট-স্মার্টফোনের ফিচার-সুবিধার ফ্যাবলেট এখন বাজারে এসেছে। এই বড় আকারের ফোনগুলোর জন্য কয়েকটি ফ্যাশন কোম্পানিকে পকেটের নকশা নতুন করে করতে হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। ফোন যদি পকেটে এঁটেও যায়, তবে যেটুকু অংশ বাইরে বের হয়ে থাকে তাতে পকেটমার হওয়ার আশঙ্কা থাকে। নারীদের পোশাক নকশার ক্ষেত্রে নকশাকারদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় আমেরিকান ইগলের কথা। এই প্রতিষ্ঠানটি নারীদের জন্য বিশেষ ধরনের পোশাক তৈরি করছে। পুরুষের ট্রাউজারের মতো এই পোশাকের পকেট আরও বড় করছে। জে. ক্র নামের আরেকটি ফ্যাশন হাউস বড় মাপের ফোন রাখার জন্য বড় মাপের পকেট তৈরি করছে। জে. ক্রুর একজন মুখপাত্র ম্যাশেবলকে জানিয়েছেন, ‘নকশা করার সময় আমরা গ্রাহকদের জীবনযাপনের বিষয়গুলো বিবেচনা করি। পরিবর্তিত মোবাইল প্রযুক্তির বিষয়টিকেও বিবেচনায় আনা হচ্ছে।’ বড় আকারের আইফোনের পাশাপাশি বিভিন্ন প্রজন্মের আইপ্যাড বা ট্যাব রাখার জন্যও পোশাকের নকশায় পরিবর্তন আনা হচ্ছে। ফ্যাশন হাউস লি. জিন্‌স কর্তৃপক্ষও নারীদের জন্য বিশেষ ধরনের পোশাক নকশার চিন্তাভাবনা করছে। লি জিন্‌স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অবশ্যই আমরা গ্রাহকদের কথা চিন্তা করে তাঁদের জন্য সুবিধাজনক পোশাকের নকশা করতে যাচ্ছি। অবশ্য আমরা সব সময় চিন্তা করি পোশাক পরিধানকারী কীভাবে তাঁর পোশাক পরেন, সেই বিষয়টি। কোন সময় কোন জিন্‌স পরেন এবং দৈনন্দিন কাজের সময় তাঁদের কী প্রয়োজন পড়ে, সে বিষয়টিতে আমরা খেয়াল রাখি। বড় মাপের ফোন ব্যবহারকারীদের জন্য আমাদের নেওয়া নতুন উদ্যোগ কাজে লাগবে। দুর্বৃত্তদের বা পকেটমারদের কাছ থেকে ফোন আড়াল রাখার সুবিধার্থে আমরা বিশেষ জিন্‌স নকশা করছি।’ এদিকে স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র পরামর্শ দিয়ে বলেছেন, ‘আমাদের সব সময়ের জন্য পরামর্শ হচ্ছে আপনার দামি ফোন বা অন্যান্য দামি জিনিস দুর্বৃত্তদের চোখের আড়াল করে রাখুন। অযথা সবাইকে দেখিয়ে বেড়াবেন না।’