Showing posts with label সুপার Android টিপস. Show all posts
Showing posts with label সুপার Android টিপস. Show all posts

Friday, November 7, 2014

(সুপার ট্রিক) Wi-Fi এর মাধ্যমে আপনার Android ফোনে ফ্রিতে কথা বলুন , ফাইল শেয়ার করুন

আজ আপনাদের
দেখাবো ছোট্য একটি
ট্রিকের মাধ্যমে এন্ড্রয়েডে
কিভাবে ওয়াইফাই
এর মাধ্যমে
আপনি কল
ও চ্যাট করবেন ।

প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার ডাউনলোড করুন

[Downlod]

Wi-Fi Talkie Lite

¤এখন প্রথমে আপনার হটস্পট এর নাম ও পাসোয়ার্ড দিন ।

এবং হটস্পট চালু করুন ।

¤তারপর মোবাইল আপনার মোবাইল এর ওয়াইফাই চালু করুন

এবং পূর্বের তৈরি করা হটস্পট এর সাথে তৈরি করুন

¤শেষ ধাপ
২টি মোবাইল থেকে ইন্সটল করা সফটওয়্যার টি ওপেন করুন ।

এবার ফোন করার জন্য নিচে দেখুন আইকন পাবেন তাতে ক্লিক করে

আনলিমিটেড ফ্রি কল

ফাইল শেয়ার করুন ।

সমস্যা হলে কমেন্টে জানাবেন

Wednesday, November 5, 2014

আপনার মেমোরি কার্ড / পেনড্রাইভের ক্ষমতা বাড়ান ৩ গুণ ( 100% True )

আশা করি সকলে ভালো আছেন, যা দেখেছেন ঠিক ই দেখেছেন ।

আজ আমি আপনাদের কাছে এমন একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে

আপনি আপনার ৪ জিবি মেমোরি কার্ড/পেনড্রাইভ এ ৪x৩=১২ জিবি,

৮ জিবি মেমোরি কার্ড/ পেনড্রাইভ এ ৮x৩=২৪ জিবি,

১৬ জিবি মেমোরি কার্ড/ পেনড্রাইভ এ ১৬x৩= ৪৮ জিবি অর্থাৎ আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ এর ধারন ক্ষমতা শক্তির তিন গুন বেশি ডাটা বহন করতে পারবেন ।

নেটে মেমোরি কার্ড/ পেনড্রাইভ এর স্থান বৃদ্ধি করার অনেক সফটওয়ার পাওয়া যায় ।

যে গুল দ্বারা শুধু দেখতে পাওয়া যাই যে জাইগা বৃদ্ধি হয়েছে কিন্তু ডাটা পরিবহনে সক্ষম হয় না ।

যাই হোক এবার তাহলে চলে যাই আসল বিষয়ে ।
আপনাকে যা যা করতে হবে তা তা আমি কয়েকটা ধাপে নিচে দেখালাম ।

¤ ১) আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি কে প্রথমে NTFS এ ফরম্যাট করে নিন। তারপর আবার FAT-32 এ ফরম্যাট করুন ।

¤ ২) এবার আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি তে ডাটা লোড করুন ফুল করে।

¤ ৩) মেমোরি কার্ড/পেনড্রাইভ টি ফুল হয়ে গেলে সব ডিলিট করে দিন।

[মনে রাখবেন ডিলিট করতে হবে ফরম্যাট না]

¤ ৪) এই ভাবে তিনবার ফুল করে লোড করুন এবং সব ডিলিট করুন।

¤ ৫) এই বার 7 Data Card Recovery নামক সফটওয়ার টি ডাউনলোড করুন। এবং ইন্সটল করুন।

Download করুন এখান থেকে

¤ ৬) এইবার সফটওয়ারটি ওপেন করলে উইন্ডো আসবে ।

¤ ৭) এখানে আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি নির্বাচন করে নেক্সট বাটন ক্লিক করুন ।

এবং স্ক্যান শুরু করুন। স্ক্যান করা শেষ হলে আপনার সব ফাইল গুলো দেখতে পাবেন।

এইবার সব নির্বাচন করে সেভ দিন।

টিউন টি ১০০% পরিক্ষিত

সমস্যা হলে কমেন্ট করবেন

সাথে থাকুন , ভালো থাকুন

Tuesday, October 28, 2014

আপনার এন্ড্রয়েড ফোনে এখন সারা পৃথিবীর FM Radio শুনতে পাবেন

আপনি চাইলে এখন পুরো পৃথিবীর FM Radio শুনতে পারবেন।

শুধু মাত্র একটি এপস দিয়ে।

প্রথমেই লিঙ্ক থেকে

Tune In Radio Pro

এপসটি ডাউনলোড করে নিন।

এপসটি ইনষ্টল করুন।

এখন Radio'র হোম স্ক্রিন থেকে Browse এ ক্লিক করলেই একটা মেনু অন হবে।

এখানে থেকে যদিদেশীয় FM Channel শুনতে চান তাহলে Local এ ক্লিক করুন।

আর যদি International Fm শুনতে চান তাহলে মেনুর এই মেনুর নিচের দিকে খেয়াল করুন

তাহলেই বুঝতে পারবেন।

এই FM Radio'র সবচাইতে বড় সুবিধা হলো আপনি ইচ্ছে মত আনলিমিটেড রেকর্ডিং করতে পারবেন।

বিঃদ্রঃ

আপনার মোবাইল এর ডাটা অন করে Radio শুনতে হবে।
ডাওনলোড করুন এখান থেকে

Sunday, October 26, 2014

বিস্তারিত আলোচনা ¤কাস্টম রম কি ? ¤এর সুবিধা-অসুবিধা

আজকে আপনাদের সবার জন্য কাস্টম রম সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করলাম। এইবার কাজের কথায় আসি।

কাস্টম রম কি?

কাস্টম রম সম্পর্কে জানার আগে,আগে জানতে হবে কাস্টম রম কি।আমরা যারা Android ফোন ইউজ করি আমাদের ফোনে তিন ধরনের রম থাকে

১.স্টক রম

২.কাস্টম রম

৩. সাইনোজেন মোড

আসলে সাইনোজেন মোড কাস্টম রমের মধ্যই পড়ে।তাই বলা যায় দুই ধরনের রম থাকে।

*স্টক রম : আসলে স্টক রম হল আপনার ফোন কিনার পর যে রম অফিসিয়ালি দেওয়া থাকে তাই স্টক রম।


*কাস্টম রম : অফিশিয়াল রমকে কাস্টোমাইজ করে যে রম বানানো হয় তাই কাস্টম রম।যেমন Galaxy s ফোনে অফিসিয়ালি রম আপনি সর্বোচ্চ জিঞ্জারব্রেড পর্যন্ত আপডেট দিতে পারবেন

কিন্তু কাস্টম রমে আপনি জেলিবিন ইউজ করতে পারবেন।

অর্থাৎ কাস্টম রমের কারণেই আপনি জেলিবিনের স্বাদ নিতে পারছেন।আরও নানা ধরনের ভাল ভাল ফিচার কাস্টম রমে থাকে যা স্টক রমে থাকে না।

এ সম্পর্কে বিস্তর আলোচনা

আশা করি কাস্টম রম সম্পর্কে এবার সবার ধারণা একটু ক্লিয়ার হইছে । প্রায় সব ফোনের কাস্টম রম পাওয়া যায় তবে ব্রান্ড এর ফোনের কাস্টম রম বেশী পাওয়া যায়।আর symphony বা walton এর কাস্টম রম আছে কিনা তা আমি জানি না।কাস্টম রম সম্পর্কে অনেকের মতামত অনেক রকম তাই আমি নিচে কাস্টম রমের সুবিধা অসুবিধা গুলো তুলে ধরলাম।

কাস্টম রমের সুবিধা

ইন্টানেটে আপনার ফোনের জন্য অনেক ধরনের কাস্টম রম পাবেন।বিভিন্ন কাস্টম রমের সুবিধা বিভিন্ন।তবে পার্থক্য তেমন থাকে না।আপনি স্টক রমে যে Android version ইউজ করতে পারবেন না কিন্তু কাস্টম রমে তা ইউজ করতে পারবেন।যেমন ধরুণ আপনি আপনার ফোন অফিসিয়ালি জিঞ্জারব্রেড পর্যন্ত আপডেট দিতে পারবেন এর উপরে আর পারবেন না কিন্তু কাস্টম রমের মাধ্যমে আপনি আইচক্রিম স্যান্ডুইচ বা জেলিবিন রমের মজা নিতে পারবেন যা কাস্টম রমের সবচেয়ে বড় সুবিধা।কাস্টম রমে আরও কিছু ভাল ভাল ফিচার থাকে যেমন আপনি আপনার ফোনে কল রেকর্ডার,বিভিন্ন ফোনের ভাল ভাল কিছু ফিচার কাস্টম রমে বিল্ট ইন ভাবে দেওয়া থাকে।এক কথায় কাস্টম রম চরম।

কাস্টম রমের অসুবিধা

অনেকে বলেছে কাস্টম রমে নাকি প্রচুর bug থাকে। এইটা ঠিক আবার ঠিক না।কারণ আপনি ভাল ডেভেলপার এর ভাল একটা কাস্টম রম আপনার ফোনে আপডেট দিলে কোন প্রব্লেম হবে না।অর্থাৎ bug এর প্রবলেম থাকবে না।আর যদি ভাল কাস্টম রম না দেন তাহলে অবশ্যই আপনাকে বাগের প্রব্লেমে পড়তে হবে।এছাড়া কাস্টম রমের আর কোন অসুবিধা দেখি না।

কাস্টম রম কোথায় পাবেন

কাস্টম রমের জন্য সবচেয়ে ভাল জায়গা হল
www.xda-developers.com

তবে এই এড্রেসে গেলেই কাস্টম রম পাবেন না।এই এড্রেস গিয়ে আপনার ফোনের মডেল বের করে তা সিলেক্ট করতে হবে তারপর আপনার ফোনের জন্য Available কাস্টম রম পাবেন।

আর সবচেয়ে সহজ হয় আপনি আপনার ফোনের মডেল লিখে গুগলে সার্চ দেন

(যেমন ধরুণ আপনার galaxy y এর জন্য আইসক্রিম স্যান্ডুইচ কাস্টম রম দরকার তাহলে আপনি এইভাবে সার্চ দিবেন custom rom for galaxy y 4.0.4 তাহলে সহজে পেয়ে যাবেন)

আর একটা কথা আপনি যে রম আপডেট দিবেন আগে এই রমে কি ফিচার আছে তা দেখে নিবেন এবং এই রম সম্পর্কে ইউজার রিভিউটাও একবার দেখে নিবেন।তারপর আপডেট দিবেন।

কাস্টম রম দিতে কি লাগবে

কাস্টম রম আপনার ফোনে আপডেট দিতে অবশ্যই আপনার ফোন রুটেড হতে হবে।আর কিভাবে আপডেট দিবেন তা যে ওয়েবসাইট থেকে রমটা ডাউনলোড দিবেন ওই জায়গায় দেওয়া থাকবে।

সতর্কতা

আপনি কাস্টম রম দেওয়ার আগে ফোন ভাল করে চার্জ করে নিবেন।

আপনার ফোনের রমের একটা বেকাপ করে রাখবেন যাতে পরে প্রব্লেম হলে আগের অবস্থায় ফিরে আসতে পারেন রিস্টোর দিয়ে।

আপনি যদি Android এর নিউ ইউজার হন বা এত ভাল ধারণা না রাখেন তাহলে নিজে নিজে কাস্টম রম দেওয়া থেকে বিরত থাকুন।এতে আপনার ফোন ব্রিক হওয়ার সম্ভবনা থেকে যায়।

Saturday, October 25, 2014

বাংলালিংকে FnF & Super FnF নিয়ে বিস্তারিত তথ্য

• how to set banglalink fnf numbers for prepaid?

- write Number1Number2 & send an SMS to 3300 (free)

• how to set banglalink fnf numbers for postpaid?

- write Number1Number2 & send an SMS to 3311 (free)

• how to set banglalink super fnf numbers ?

- dial *166*7*Number# (free)

• how to change banglalink super fnf numbers ?

- dial *166*8*old fnf*new fnf# (free)

• how to change banglalink fnf numbers for prepaid?

- write CH & send sms to 3300 (free)

• how to change banglalink fnf numbers for postpaid?

- write CH & send sms to 3311 (free)

• how to remove fnf numbers for pre-paid?

- write REMfnf number and send SMS to 3300 (free)

• how to remove fnf numbers for post-paid?

- write REMfnf number and send SMS to 3311 (free)

• how to check banglalink fnf numbers ?

- write FF and send SMS to 3300 or 3311 (free)

• within 24 hours fnf will be changed

• for more help, write HELP and send SMS to 3300 OR 3311 (free) or call 121/01911304121

GP সিমের FNF & Super FNF নিয়ে যাবতীয় তথ্য

GP সিম এ F&F-এর নিয়ম:

প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা F&F-এর জন্য নিচের নিয়মে অ্যাক্টিভেশন করুন:

শুধুমাত্র জিপি প্রিপেইড, ডিজুস, এক্সপ্লোর, বিজনেস সলিউশনস প্রিপেইড ও পোস্টপেইড, একতা প্রিপেইড ও পোস্টপেইড নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য

Normal FNF এড করতে :

Dial *111*2*1# or Type "017XXXXXXXX" and send to 2888 or Type "017XXXXXXXX 017XXXXXXXX 017XXXXXXXX " and send to 2888

Normal FNF চেন্জ করতে :

Dial *111*2*1# or Type "old number new number" and send to 2888.

Example: "017XXXXXXXX 017XXXXXXXX" send to 2888

FNF List চেক করতে :

Dial *111*2*1# or Type "FF" and send to 2888

Charge :

2TK +VAT per SMS

সুপার F&F চালু ও পরিবর্তন করার নিয়ম:

Super F&F Add :

Type "SF 017XXXXXXXX " send to 2888

Change Super F&F :

Type "SFC old super F&F new super F&F number" and send to 2888.

Example:

"SFC 017XXXXXXXX 017XXXXXXXX" send to 2888

Charge :

2TK +VAT per SMS

সুপার F&F শুধুমাত্র বন্ধু, আমন্ত্রণ ও এক্সপ্লোর প্যাকেজের জন্য প্রযোজ্য

সুপার F&F চালু করার ১৫ দিন পর পরিবর্তন করা যাবেমনে রাখবেন যে বেছে নেয়া F&F নম্বরগুলো ১৫ দিন পর আবারো পরিবর্তন করা যায়।

আশা করি সাথে থাকবেন ,ভালো থাকবেন

YOUTUBE সুপার স্পিডে ভিডিও ডাওনলোড করুন

আমরা অনেক সময়ে বিভিন্ন Apps মাধ্যমে Youtube থেকে ভিডিও ডাওনলোড করে থাকি এতে অনেক সময় অনেক ঝামেলা হয়।

তাই আজকে থেকে আপনি আপনার এন্ড্রয়েড ফোনে Videoder সফটওয়্যার এর মাধ্যমে Youtube থেকে যেকোন ভিডিও ডাউনলোট করুন কোন ঝামেলা ছাড়া তাও আবার সুপার স্প্রিডে.....!!

সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করার পর ওপেন করলে দুটি অপশন দেখতে পাবেন

: Search এবং Downloads. যে ভিডিও ডাউনলোড করতে চান তার নাম লিখে search দিন, দেখবেন সেই ভিডিও এবং তার related অনেক ভিডিও চলে এসেছে,

এইবার আপনার পছন্দের ভিডিওটিতে ক্লিক করলে সাইজসহ বিভিন্ন কোয়ালিটির ভিডিওর লিস্ট আসবে, সেখান থেকে পছন্দের ভিডিওটি সিলেক্ট করলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে!!

তবে এই সফটওয়্যার থাকলে আলাদা করে ইউটিউব এ আর সার্চ দেওয়ার দরকার নেই!!

ডাওনলোড করুন এখানে

Thursday, October 23, 2014

দেখে নিন কিভাবে Download Fail মারলেও ঐ অবস্থা থেকে Download করবেন

আজকে আলোচনা করব - আপনি কিভাবে download failed / broken file কে ঐ অবস্থা থেকেই resume করবেন ।

আমাদের দেশে নেটওয়ার্ক সমস্যা খুব বেশি । ধরুন আপনি 100 mb সাইজের ফাইল download করতে দিয়েছেন কিন্তু যেকোন কারনে 90 mb download হওয়ার পর download failed , তাহলে মনটা কেমন হয় ।

আজ থেকে আপনি ঐ 90 mb থেকেই resume করতে পারবেন ।

বলে রাখা ভালো - আপনি আপনার java , symbian, pc তে অপেরা বা অন্য browser দ্বারা চেষ্টা করতে পারেন ।

পদ্ধতিটি খুবই সহজ । যাহোক , নিচের বিষয়গুলো ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখুন ।

১। ধরে নিলাম আপনি একটি ফাইল download করছেন যার নাম universal_gb_root_v25.zip ফাইলটি download complete হওয়ার পূর্বেই failed হল ।

২। download failed হওয়ার পর আপনি retry / restart করবেন না ।

৩। opera mini মিনিমাইজ করুন । তারপর file manager এ যে ফোল্ডারে broken ফাইলটি আছে সে ফোল্ডারে যান এবং ফাইলটি rename করুন । যেমন - আগে ছিল - universal_gb_root_v25.zip rename করে করুন universal_gb_root_v252.zip নামের সাথে শুধু 2 দিয়েছি ।

৪। আবার opera mini তে যান এবং ঐ ফাইলটি retry / restart করুন । কিছুক্ষণের মধ্যে এটি 0.1mb downloaded দেখাবে । এবার download pause করুন ।

৫। এবার opera mini মিনিমাইজ করুন । তারপর file manager এ ঐ ফোল্ডারে যান । দেখতে পাবেন ২ টি ফাইল । ১ টি আপনি rename করেছিলেন , অন্যটি আপনি pause করেছেন যার সাইজ প্রায় 0.1 mb

৬। pause করা ফাইলটির নাম যেকোন কিছু দিন (যার সাইজ ০.১ mb ) এবং

পূর্বে যে ফাইলটি rename করেছিলেন (যার সাইজ বেশি ) সেটি rename করে আসল নাম দিন । যেমন আপনি নামের সাথে 2 দিয়েছিলেন , সেই 2 ক্লিয়ার করে দিলেই হল ।

৭। এবার opera mini তে যান , download resume করুন এবং ম্যাজিক দেখুন ।

আপনি মোবাইল বন্ধের পর কিংবা অনেক দিন পরও এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন ঐ ফাইলের download link এ গিয়ে , শুধু broken

ফাইলটি ডিলিট করবেন না । ১-২ বার চেষ্টা করুন । সহজ মনে হবে ।

Tuesday, October 21, 2014

আপনার এন্ড্রয়েড এপস সমূহ অন্যের থেকে নিরাপদে রাখুন

অ্যান্ড্রয়েড ফোনে এখন অনেকে অনেক ধরনের অ্যাপ ব্যবহার করছে। এসব অ্যাপ অনেক স্পর্শকাতরও হয়ে থাকে। যেমন Facebook, Twitter, LinkdeIn, Google+ । এসব অ্যাপ অনেকে না বলে ঢুকেঁ পড়তে পারে। যা অনেক বিরক্তির ব্যাপার সেটা পরিবারের হোক বা বাহিরের হোক। ফোনটি অনেক সময় চুরিও হয়ে যেতে পারে সেক্ষেত্রে অপরিচিত ব্যক্তি আপনার ফেসবুকের মতো অ্যাপগুলোতে সহজে ঢুকে পড়তে পারে। যা অনিরাপদ। এজন্য যাতে কেউ আপনার ফোন ব্যবহার করতে পারলেও যাতে কোন স্পর্শকাতর অ্যাপে ঢুকতে না পারে সেজন্য ব্যবহার করুন 1.8 এমবির একটি ছোট্ট অ্যাপ। যা আপনার অ্যাপের নিরাপত্তা দেবে।
1. আছে ছবিকে নিরাপদে রাখার ব্যবস্থা
2. থাকছে একটি তালিকা যা সহজে কোন অ্যাপ লক করবেন তার ব্যবস্থা,
3. রয়েছে সুন্দর একটি ফ্লোটিং মেন্যু,
4. Email এর মাধ্যমে পাসওয়ার্ড রিকোভারির ব্যবস্থাও আছে এতে app-টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

MesseginG App এর একটি অসাধারণ ভার্সন

এখন আপনাদের সাথে কথা বলবো একটি ম্যাসেজিং এপস নিয়ে। আপনারা জানেন প্রতিটা মোবাইলের ডিফল্ট SMS System টা একটু গতানুগতিক এবং তুলনামুলক কম স্টাইলিশ। Default Messaging এপস এ অনেক কিছু করা যায়না। বলতে গেলে সীমাবদ্ধ এর সব কিছু। কিন্তু আমি আপনাদের সাথে এমন একটি এপস নিয়ে কথা বলবো যা আপনাদেরকে ম্যাসেজিং করার ধারনাই পাল্টে দেবো। মোট কথা এই ছোট্ট এপস দিয়ে আপনারা ম্যাসেজিং এর পাশাপাশি আরো অনেক কাজ করতে পারবেন যা Default Messaging এপস দিয়ে সম্ভব নয়। ভাল কথা, আপনাদেরকে তো এপসের নাম-ই বলা হলো না। এই এপসের নাম হলো Evolve SMS.
চলুন এক নজরে এই এপস দিয়ে আপনারা কি কি সুবিধা পাবেন তার একটা বর্ণনা জেনে নেই: - A beautiful and smooth interface for sliding between conversations so everything is just a swipe away – Full multimedia support including sending pictures, videos, audio, contacts, GIFs and your location – A popup that allows you full access to anything in the app and looks great – Group messaging support – Full Light Flow support – 2 different widgets with lock screen support – Swipe to delete conversations – Batch deleting messages – Archiving messages – Fully customizable notifications – Password protection – Full emoji support (850+ emojis, Android or iOS 7 style) – Android Wear support – Desktop messaging through Push bullet and Endless Jabber – And much more [masterslider id=15]
আপনাদেরকে আমি এই এপসের সাথে আন-লকার এড করে দিয়েছি। কেননা, আপনা সবাই জানেন প্লে ষ্টোরের এপস গুলোর মধ্যে যে গুলো পেইড ভার্সন, নেই গুলোতে সুবিধা বেশি পাওয়া যায়। আনলকার ভার্সনে আপনারা যেই সুবিধা পাচ্ছেন তা হলো:
*.মেমোরী কার্ড এ ম্যাসেজ সেভ করার সুবিধা।
*.SMS এর টাইম সেটিং করে রাখা অর্থাৎ টাইম অনুযায়ী বিভিন্ন নম্বরে sms অটোমেটিক চলে যাবে।
*.আপনি চাইলে যার সাথে sms করছেন তাকে আপনার লোকেশন জানানো। এছাড়াও আরো অনেক সুবিধা আছে যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাহলে আর দেরী না করে এখনি ডাউনলোড করে নিন এই সুন্দর এপস টি। এপসটি ডাউনলোড করতে হলে ক্লিক করুন এখানে

ফ্রি তে Whats APP এর মেয়াদ বাড়ান

এন্ড্রয়েড মোবাইল এখন ফাইল শেয়ারিং এর জন্য একটা জনপ্রিয় মাধ্যম। আর এই মাধ্যমগুলোর মধ্যে whatsapp হচ্ছে বহুল জনপ্রিয় এবং ব্যবহৃত একটা এপস। যেকোন ফাইল কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি দ্রুত শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। whatsapp এর জনপ্রিয়তার কারনে বাংলাদেশে বেশ কিছু মোবাইল কোম্পানি whatsapp কে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছিল। কিন্তু whatsapp এর একটা সমস্যা আছে সেটা হল ১ বছর পরে এর ট্রায়াল ভার্সন বন্ধ হয়ে যায়। আপনি যদি আবার সেই নাম্বার দিয়ে এপ্সটি ব্যাবহার করতে যান তাইলে আপনাকে টাকা দিয়ে এর সার্ভিস কিনে নিতে হবে। কিন্তু আমি আপনাদের কয়েকটা প্রসেস বলব যেটা প্রয়োগ করে খুব সহজেই এপ্সটির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। তার আগে Whatsapp নিয়ে কিছু কথা বলতে চাই । সবাই জানেন Whatsapp অনেক কাজের একটা App । বিশেষ করে যারা চ্যাটিং করেন সবসময় তাদের জন্য এইটা খুবই কাজের । ধুর , এতো ফাও কথা বলতেছি ক্যান কাজের কথায় আসি সবাই জানেন , Whatsapp ফ্রি না । এর ট্রায়াল ভার্সন এক বছরের পর শেষ হয়ে গেলে পরে কিনতে হয় । আজ পর্যন্ত Whatsapp এর কোনো জেনুইন ক্র্যাক বের হয় নি । অনেকে মনে করেন Whatsapp+ এ লাইফটাইম মেয়াদ থাকে । কিন্তু না । সেটাতেও এক বছর পর পেইমেন্ট করতে হয় । আর Freedom ইউজ করবেন ? সরি টু সে , Whatsapp Not Crackable By Freedom তাহলে কিভাবে চালাবো Whatsapp ? খুব ইজি তাই অনেকে আগে থেকেই জানেন । কিন্তু যারা জানেন নাহ তাদের জন্য লিখেছি । আর জানলে তো ভালোই। মেথড ১: ১.একটা এন্ড্রয়েড ফোন নিন সাথে একটা iPhone ও নিন ২.দুইটাতেই আগে থেকে Whatsapp থাকা চাই । এন্ড্রয়েডে থাকবে এক্সপায়ার্ড Whatsapp আর আই ফোন এ থাকবে নন এক্সপায়ার্ড । ৩. এখন এন্ড্রয়েড থেকে এক্সপায়ার্ড হওয়া Whatsapp রিমুভ করে দিন ৪.এখন iOS এর Whatsapp ইন্সটল হওয়ার সাথে সাথে একটা কনফারমেশন মেসেজ আসবে । সেই নাম্বারে মেসেজ আসবে যেইটা দিয়ে আপনি এন্ড্রয়েডে এতদিন Whatsapp ইউজ করেছেন । ৫. একাউন্ট এ চেক করে দেখেন Whatsapp দশ বছরের জন্য রেজিস্টার্ড হয়ে গেছে ৬.এখন চাইলে iPhone এ এই Whatsapp চালাতে পারেন নতুবা এন্ড্রয়েডে ইন্সটল করে সেই পুরোনো নম্বর দিয়ে আরো দশ বছর চালান। মেথড ২: ১.একটা নতুন Gmail ID খুলুন । মোবাইলে থাকা এক্সপায়ার্ড Whatsapp রিমুভ করুন ২.তারপর প্লে স্টোর এ যান । Then Settings>Add New Account এ গিয়ে আগের একাউন্ট সরিয়ে নতুন Gmail একাউন্ট এড করে Whatsapp এর ফ্রেশ কপি ডাউনলোড দিন । তারপর আবার এক বছর। মেথড ৩ : ১. এক্সপায়ার্ড হওয়ার সাথে সাথে Acoount এ যান ২. Remove account দিন। আরো এক বছর প্রথম মেথড টি কাজ এখন কাজ করবে নাকি ঠিক করে বলতে পারছি না । কারন প্রথম মেথড টি কোনো ক্র্যাক না, এইটা Whatsapp এর একটা বাগ। তাই Whatsapp Corp. যদি এই বাগটি রিমুভ করে ফেলেন তাহলে আর প্রথম মেথড এপ্লাই করতে পারবেন নাহ।

PDF FILE তৈরি করুন চোখের পলকে

ঠিক, ই শুনেছেন। এখন আপনি চাইলে চোখের পলকে যে কোন text File কে PDF করতে পারবেন। আপনাকে শুধু মাত্র ছোট্ট একটি এপস ডাউনলোড করতে হবে। ডাওনলোড লিংক
এই এপসের সবচাইতে বড় সুবিধা হলো PDF File তৈরী করতে কোন কোন প্রকার ইন্টারন্টে কানেকশন লাগবে না।
PDF File তৈরী নিয়ম: প্রথমে এপসটি ইনষ্টল করুন। এরপর এপসটি অন করুন। দেখবেন, অনেকটা word File/text File এর মতো দেখাবে। এইবার আপনরি ইচ্ছে মত এখানে ফাইল তৈরী করুন। শুধু তাই নয়, আপনি চাইলে লেখাকে বিভিন্ন স্টাইল করতে পারবেন এবং যে কোন প্রকার ছবি এই ফাইলে যোগ করতে পারবেন। আর যখন ফাইল সেইভ করবেন, তখন ফাইলটা কোন ফরম্যাটে সেইভ হবে সেটা সিলেক্ট করে নিন। ব্যস হয়ে গেল PDF Creator. তাহলে আর দেরী না করে এখনি ডাউনলোড করে নিন এবং খুব সহজেই PDF File তৈরী করুন।

আপনার ফোনে কি (Not enough space) দেখায় ?

আশা করি ভালো আছেন । আমি এখন আপনাদের এন্ড্রয়েড এর একটি এরর প্রবলেমের সমাধান দিবো... ইন্টারনাল স্টোরেজে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা স্বত্তেও এপস ইন্সটল হয় না.. "Not enough space অথবা এরকম কিছু ম্যাসেজ শো করে... তাই বলে সব এপসেই কিন্তু এ সমস্যা হয় না... এরকম হয়, আপনি যখন কোনো এপ আনইনস্টল করে আবার পুনরায় ইন্সটল করতে যান তখন.. তাও সবসময় বা সব এপস এর ক্ষেত্রে নয়... যাইহোক, চলুন দেখে নেই এ সমস্যা কিভাবে সমাধান করবেন - •• যা যা লাগবে- আপনার সেট অবশ্যই রুটেড হওয়া লাগবে এবং root explorer বা es file explorer লাগবে.. আমি root explorer ব্যাবহার করেছি.. ••কার্যপদ্ধতি- প্রথমে root ex ওপেন করুন.. তারপর "Mounted as rw" স্ক্রীনের উপরের দিকে এটি পাবেন.. (ছবিতে দেখিয়ে দেয়া হয়েছে) এটি আপনাকে রিড রাইট পার্মিশন দিবে.. এরপর "data" ফোল্ডারে ক্লিক করুন.. •• এবার "app" ফোল্ডারে ঢুকুন.. এখন যে এপটি ইন্সটল করার সময় ওরকম সমস্যা হচ্ছে সেটির একটি ".odex" ফাইল আছে, ধরুন Modern Combat 2 তে এরকম সমস্যা হচ্ছে তখন Data>app এ এক্সেস করলে "modern combat 2.odex" এরকম একটি ফাইল পাবেন.. •• এখন এটি ডিলিট করে দিন. তারপর সেটটি রিবুট করে নিন.. এখন আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত এপ টি ইন্সটল করতে পারবেন.. (আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রীনশট দেয়া হলো এবং বিভিন্ন পয়েন্ট গুলো লাল বক্সে চিনহিত করে দেয়া হয়েছে) (যেভাবে বলছি সেভাবেই করবেন. উল্টাপাল্টা কিছু করে সেটের বারোটা বাজালে আমি বা আমার কেউই দায়ী থাকবে না)

অ্যান্ড্রয়েডে স্কাইপ অ্যাপ্লিকেশন কতটুকু নিরাপদ

সম্প্রতি অ্যান্ড্রয়েডে অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন গুলো ঝুঁকিপূর্ণ হতে পারে জানিয়েছে স্কাইপ । ম্যালিশিয়াস কিছু অ্যাপ্লিকেশন একই অ্যান্ড্রয়েডে ইন্সটল করা থাকলে তা স্কাইপ ব্যবহারকারীর ইউজারনেম, পাসওয়ার্ড, চ্যাট লগ ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ ওগোপন তথ্য হাতিয়ে নিতে পারে। জানা গেছে, গত মাসে গুগল তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেট থেকে ২১টি অ্যাপ্লিকেশন মুছে দিয়েছে। কারণ হিসেবে জানা গেছে, এসব অ্যাপ্লিকেশনে ম্যালিশিয়াস কোড ছিল যা ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ডাটা হাতিয়ে নিতে পারতো। এছাড়াও যেসব ব্যবহারকারী ভুলে বা না জেনে এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইন্সটল করে ফেলেছেন তাদের জন্যও কিল সুইচ বের করে গুগল যার মাধ্যমে এসব অ্যাপ্লিকেশন মুছে ফেলা যায়। কিন্তু এরপরও সব ব্যবহারকারীর মোবাইল থেকে এসব অ্যাপ্লিকেশন নিশ্চিহ্ন হয়ে যায়নি বলেই জানা গেছে। বিষয়টি সবার আগে নজরে আনে অ্যান্ড্রয়েডের সিকিউরিটি নিয়ে তৈরি তৃতীয়পক্ষের সাইট ANDROID POLICE।এরপরই স্কাইপের নজরে আসে বিষয়টি এবং তারা তাদের অফিসিয়াল ব্লগে বিষয়টি জানায়। মূলত স্কাইপ যেই ফাইলে ব্যবহারকারীর বিভিন্ন গোপন তথ্য রাখে, সেই ফাইলের পারমিশন উন্মুক্ত হওয়ায় যে কোনো অ্যাপ্লিকেশনই ফাইলটি রিড করতে পারে। ফলে, তৃতীয়পক্ষের অ্যাপ্লিকেশনের পক্ষে এসব গোপন তথ্য হাতিয়ে নেয়া পানির মতো সোজা হয়ে দাঁড়ায়। বিষয়টি অ্যান্ড্রয়েড পুলিশ কর্তৃক সবার নজরে আনার পর স্কাইপ জানিয়েছে তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোডের মার্কেট উন্মুক্ত করে দেয়ায় সবাই যে প্রশংসা করেছিল, এবার বোধহয় তা দমতে বসলো। কারণ অ্যাপলের আইটিউনসে কোনো অ্যাপ্লিকেশন অনুমোদন পাওয়ার আগে নানা টেস্টের মধ্য দিয়ে যেতে হয়। ফলে ডেভেলপারদের জন্য ব্যাপক কষ্টসাধ্য হলেও ব্যবহারকারীর জন্য আইটিউনসের সব অ্যাপ্লিকেশন নিরাপদ। যা নিঃসন্দেহে একটি ভালো দিক। তবে এইসব ঘটনায় অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেটের উন্মুক্ত থাকা বন্ধ হবে না বলেই মনে করেন অনেকে।

Android এর ইনস্টল করা APPs ব্যাকআপ করুন সহজেই

আশা করি সকশে ভালো আছেন । আপনারা নিশ্চয়ই জানেন যে জনপ্রিয়তার পাল্লা দিন দিন ভারী করেই চলেছে লিনাক্সভিত্তিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য তৈরি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। প্রাযুক্তিক পণ্যের পুরোনো সমীকরণ অনুযায়ী ধীরে ধীরে এই স্মার্টফোন-ট্যাবলেটগুলোও সাধারণের ক্রয়সাধ্যেরআরও নিকটে আসছে, তাই আগামী কিছুদিন এটি শীর্ষস্থান দখল করে রাখছে এটা বলা নিষ্প্রয়োজন। নানা ফিচারে সাজানো এই অ্যান্ড্রয়েড এরই কিছু টিপস এবং ট্রিক্স নিয়েই লিখব বলে মনস্থির করলাম। শুরুতেই গুরুত্বের বিচার করে যেটা প্রথমে মাথায় আসল সেটাই লিখছি। অনেক সময় নানা কারণেই, আপনার পিসি-ল্যাপটপ ইত্যাদি রিইন্সটল/ফরম্যাট করতে হয়। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করলেও এটি একেবারে নিশ্চিত যে, কখনো না কখনো আপনাকে (হয়তো!) ‘সিস্টেম রিস্টোর’ করতেই হবে। অন্তত আমার ক্ষেত্রে দিন পনের হতে না হতেই কয়েকবার দিতে হয়েছিল। তাই ব্যাকআপ নিয়ে রাখাটা অত্যন্ত জরুরী। আপনি চাইলেই আপনার ইন্সটল করা সফটওয়্যার/অ্যাপ্লিকেশনগুলোকে.apk ফাইলআকারে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। এতে করে সুবিধা হবে কি, শুধু একবারই না- এই সফটওয়্যার/অ্যাপ্লিকেশন গুলো একাধিকবার ব্যবহার করতে এবং এসডি কার্ডে সংরক্ষণ করে রাখতে পারবেন। চাইলে পোর্টেবল ফাইলের মত কাউকে দিতে কিংবা শেয়ারও করতে পারবেন। না করলে অপারেটর বারবার ইন্টারনেট ডাটা চার্জ দিয়ে আপনাকে/অন্যজনকে প্রত্যেকবারই এগুলো সংগ্রহ করে নিতে হবে। নিচে আমার ফোনেরই কিছু স্ক্রিনশট দিয়ে পুরো প্রক্রিয়াটা কিভাবে করবেন তুলে ধরলাম। আমার ব্যাকআপ নেওয়া অ্যাপ্লিকেশনের একাংশ ১.প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের ‘মার্কেট’ অ্যাপ্লিকেশন দিয়ে আন্ড্রয়েড মার্কেটে প্রবেশ করুন। পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট ডাটা ইউসেজ ক্যাপাবিলিটি যেন থাকে সেদিকে লক্ষ্য রাখুন অর্থাৎ সোজা বাংলায় যথেষ্ট এমবি(৪-৫) নিয়ে ঢুকবেন। সার্চ অপশন থেকে ‘File Expert’ কীওয়ার্ড দিয়ে সার্চ করুন। 'File Expert' এর খোঁজ করুন ২.সার্চ রেজাল্টের শুরুতেই পেয়ে যাবেন এই নামের অ্যাপ্লিকেশনটি। File Expert ৩.ইন্সটল করা শেষে অ্যাপ্লিকেশনটি চালু করুন। নিচের মত দেখতে ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। File Expert UI ৪.My Apps- এ ক্লিক করে আপনার যে যে অ্যাপ্লিকেশন ব্যাকআপ বা.apk ফাইল হিসেবে দরকার সেগুলো নির্বাচন করে নিন। নির্বাচন করা শেষে নিচের দিকে ব্যাকয়াপ-এ ক্লিক করুন। প্রক্রিয়াটা দেখতে পাবেন। Backup Process ৫.শেষ হয়ে গেলে- নিচের মত একটি বার্তা দেখতে পাবেন। এসডি কার্ডের কোন ডিরেক্টরিতে আপনার ব্যাকআপ ফাইলগুলো জমা হয়েছে এগুলো দেখতে পাবেন। Confirmation of Backup Process এবার আপনার ফাইল ম্যানেজার থেকে দেখে নিশ্চিত হয়ে নিন। এভাবেই, আপনি ইন্সটল করে ফেলা অ্যাপ্লিকেশনের ব্যাকআপ নিতে পারবেন খুব সহজেই।

অফিশিয়াল এপ্লিকেশন For Android by CNN

অ্যান্ড্রয়েড-চালিত হ্যান্ডসেটের জন্য এলো ক্যাবল নিউজ নেটওয়ার্ক সিএনএন-এর নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে সিএনএন-এর সকল সংবাদ পড়া ও দেখা যাবে। অর্থাৎ, টেক্সটের পাশাপাশি ছবি ও ভিডিও-ও দেখার সুবিধা থাকছে সংবাদমাধ্যমটিরএই অ্যাপ্লিকেশনে। এছাড়াও সিএনএন-এর সমাদৃত সংবাদমাধ্যম আইরিপোর্ট-ও দেখা যাবে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে। আইরিপোর্ট হচ্ছে বিশ্বব্যাপী সাধারণ মানুষের দ্বারা পরিচালিত সংবাদমাধ্যম যেখানে যে কেউই সাংবাদিকতা করতে পারেন। জানা গেছে, অ্যাপ্লিকেশনটিতে টেক্সট ও ভিডিও ছাড়াও অডিও ফরম্যাটে সংবাদ শোনার ব্যবস্থা রয়েছে। রয়েছে সিএনএন রেডিও। এছাড়াও লাইভ ভিডিও দেখার ব্যবস্থাও রয়েছে এতে। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী খেলাধুলা, রাজনীতি, প্রযুক্তি ইত্যাদি বিভাগের সংবাদ দেখতে পারবেন। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক এই দুই সংস্করণের সংবাদই দেখা যাবে এতে। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে স্থানীয় সংবাদ ও আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য পারসোনালাইজেশনের সুবিধা যাতে করে ব্যবহারকারী তার অবস্থান অনুযায়ী ওয়েবের মতোই অ্যাপ্লিকেশনকেই নিজের ইচ্ছেমতো কন্টেন্ট দিয়ে সাজাতে পারেন। অ্যাপ্লিকেশনটিতে নিউজ ফেভারিট করে রাখার সুবিধাও রাখা হয়েছে। আরো রয়েছে সংবাদ বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করার সুবিধাও। এছাড়াও পুশ নোটিফিকেশনের ব্যবস্থাও রয়েছে যাতে করে নতুন কোনো সংবাদ আসলে তা অ্যান্ড্রয়েডের হোমস্ক্রিনেই জানান দেবে। যারা আইরিপোর্টের সঙ্গে পরিচিত নন তাদের জন্যও রয়েছে অ্যাপ্লিকেশনে আইরিপোর্ট বিভাগ। এতে সিটিজেন জার্নালিস্ট হিসেবে আপনার দেখা ঘটনার ব্যাখ্যা লিখে, ছবি তুলে বা ভিডিও আপলোড করে পাঠাতে পারবেন সিএনএন আইরিপোর্টে। এক্সক্লুসিভ কিছু হলে তা পরবর্তী সিএনএন-এর সংবাদেই দেখানো হতে পারে! এভাবে আপনি নিজেই হয়ে উঠতে পারবেন একজন সিএনএন আইরিপোর্টার। অতএব, আগ্রহীরা এখনই ডাউনলোড করে নিতে পারেন সিএনএন-এর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আর উপভোগ করুন সব সংবাদ আপনার মোবাইলে। এমনকি লাইভ ভিডিওসহ! অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এখানে ক্লিক করুন । অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সংবাদের জন্য তাদের পছন্দের অ্যাপ্লিকেশন কোনটি তা জানিয়ে যেতে ভুলবেন না যেন!

Monday, October 20, 2014

চ্যাট করুন এবার ইন্টারনেট ছাড়া

বর্তমানে চ্যাট করতে পছন্দ করে না এমন কাউকেই খুজেঁ পাওয়া মুশকিল। চ্যাটিং দিনে দিনে একটি গুরুত্বপূর্ন মাধ্যমে পরিনতে হচ্ছে। কারণ, চ্যাটিংয়ের জন্য অতিরিক্ত খরচ করতে হয় না, এর কোন সীমানা নির্ধারন করা নেই, ইত্যাদি। কিন্তু, চ্যাট করতে হলে অবশ্যই ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়। ইন্টারনেট ছাড়াও চ্যাট করা যাবে এখন। এজন্য Fire chat নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপের প্রয়োজন। অ্যাপটির বৈশিষ্ট্য নিম্বরুপ:
১. আশেপাশে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর সাথে সহজেই সংযুক্ত হওয়া যাবে,
২. কোন মোবাইল কোম্পানী এমনকি ইন্টারনেটেরও প্রয়োজন নেই,
৩. এটি কাজ করবে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ২০০ ফুট দুরত্বের মধ্যে,
৪. এটি তেমন ব্যাটারি চার্জও খরচ করে না, এছাড়াও রয়েছে আরও কিছু ফিচার। ¤ এখান থেকে ডাওনলোড করুন

Wednesday, October 15, 2014

অ্যান্ড্রয়েড ফোনে ভয়ংকর ড্যান্ড্রয়েড ভাইরাস

অ্যান্ড্রয়েডে ঢুকে পড়ছে ভয়ংকর এক ড্যান্ড্রয়েড! অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম কিন্তু ড্যান্ড্রয়েড কী? এই ড্যান্ড্রয়েড হচ্ছে মারাত্মক এক ভাইরাস, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে আক্রান্ত করে অ্যান্ড্রয়েডের ছদ্মবেশেই। অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ব্যবহারকারীর অজান্তে অপরিচিতের নম্বরে ফোন কল, বার্তা পাঠানো, কিংবা অ্যাপ্লিকেশন ডাউনলোড, হঠাত্ মোবাইল ডেটার ব্যবহার বেড়ে যাওয়া, দ্রুত ব্যালেন্স শেষ হওয়ার জন্য দায়ী হতে পারে এই ড্যান্ড্রয়েড। ভারতীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এই ড্যান্ড্রয়েড বিষয়ে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই। কম্পিউটার ইমারজেন্সি রেসপনস টিম অফ ইন্ডিয়ার (সিইআরটি-ইন) গবেষকেরা অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের জটিল ভাইরাস ড্যান্ড্রয়েড আক্রমণ করলে স্মার্টফোনের নিয়ন্ত্রণ পুরোপুরি হারাতে হতে পারে। মারাত্মক ‘ট্রোজান’ পরিবারের এই ভাইরাসটি একবার সক্রিয় হয়ে গেলে স্মার্টফোনের কমান্ড ও কন্ট্রোল সার্ভার নিয়ন্ত্রণ নেয় এবং ব্যক্তিগত বার্তা আদান- প্রদানে প্রতিবন্ধকতা তৈরি করে। গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, ড্যান্ড্রয়েড এতটাই সূক্ষ্ম ছদ্মবেশী ভাইরাস যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সঙ্গে এর অমিল খুঁজে পাওয়া শক্ত। এই ভয়ংকর সফটওয়্যারটি ইনস্টল হলে সাইবার দুর্বৃত্তরা দূরে বসেই স্মার্টফোনের নিয়ন্ত্রণ রাখতে পারে। ড্যান্ড্রয়েড ইনস্টল হলে সাইবার দুর্বৃত্তরা সহজেই কল লগ মুছে দেওয়া, কমান্ড পরিবর্তন করে দেওয়া, যেকোনো নম্বরে কল করা বা বার্তা পাঠানো, ওয়েব পেজ খোলা, কল রেকর্ড করা কিংবা অডিও রেকর্ড, দূরে বসে ছবি বা ভিডিও আপলোড, লাইক দেওয়া কিংবা নতুন অ্যাপ্লিকেশন খোলার মতো কাজ করতে সক্ষম হয়। স্মার্টফোন থেকে অগোচরে অর্থ গায়েব হয়ে যাচ্ছে কিনা বা ব্যবহারকারীর অগোচরে স্মার্টফোনে ডাটা ব্যবহার হচ্ছে কিনা তা খেয়াল করে ড্যান্ড্রয়েড নিয়ে সতর্ক থাকতে বলেছেন গবেষকেরা। ড্যান্ড্রয়েড প্রতিরোধে অপরিচিত ও অবিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে নিষেধ করেছেন তাঁরা। গবেষকেরা পরামর্শ দিয়েছেন, কেবল উত্স নিশ্চিত হয়ে এবং পরিচিত প্ল্যাটফর্ম থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। ড্যান্ড্রয়েড আক্রমণ হলে মোবাইল সিকিউরিটি সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস ব্যবহার করে পুরো সিস্টেম স্ক্যান করুন। কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আপনার অনুমতি চাওয়া হচ্ছে কিনা তা খেয়াল করুন এবং অনুমতি দেওয়ার আগে অ্যাপসটির উত্স সম্পর্কে নিশ্চিত হন। ভারতের সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন থেকে ব্রাউজ করার সময় বিভিন্ন লিংকে ক্লিক করার বিষয়ে সচেতন থাকুন। যেকোনো লিংক নিশ্চিত না হয়ে ক্লিক করবেন না। অ্যান্ড্রয়েডের আপডেট বা প্যাচ ইনস্টল করার সময় তার উত্স সম্পর্কে জানুন এবং ডিভাইস এনক্রিপশন ব্যবহার করুন। স্মার্টফোনের ব্যাটারির চার্জ কত দ্রুত শেষ হচ্ছে, মোবাইল বিল বাড়ছে কি না বা ডেটা ব্যবহার অস্বাভাবিক হচ্ছে কিনা খেয়াল রাখার পরামর্শও দিচ্ছেন গবেষকেরা। ড্যান্ড্রয়েড থেকে সুরক্ষায় অনিরাপদ ও অপরিচিত ওয়াই-ফাই নেটওয়ার্কে মোবাইল থেকে ব্রাউজ করার সময়ও সতর্ক থাকতে হবে।

Saturday, October 11, 2014

এন্ড্রয়েড ফোন থেকে ফ্রি তে কথা বলুন যে কোন দেশে

আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ১ ঘণ্টা ফ্রীতে কথা বলতে পারবেন বিশ্বের যে কোন দেশে। প্রথমে আমিও ভাবতাম ফ্রীতে আর কত মিনিট কথা বলব । কিন্তু ফ্রীতে যদি ৬০ মিনিট কথা বলা যায় তাও আবার বিদেশে তবে মন্দ কি। তবে 3G এরিয়ায় থাকলে ভালো । চলুন কাজের কথায় আসা যাক যা যা লাগবেঃ ১। Libon App Download Link= এখানে ক্লিক করুন ২। একটি SIM [ যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি ] ৩। একটি Email ID [ যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি ] করণীয়ঃ ১। উল্লেখিত Link হতে Libon App টি ডাউনলোড করে ফোনে ইন্সটল করে ওপেন করুন । ওপেন করে নিচের মত New to Libon এ click করুন । ২। তারপর , আপনার First Name, Last Name এবং Mobile No [ Libon App এ পূর্বে ব্যবহৃত হইনি এরকম ] দিন এবং নিচের মত Validate এ Click করুন। ৩। অতঃপর আপনার Email ID [ যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি ] দিয়ে Registration সম্পন্ন করুন। ৪। এবার Dailpad এ যান এবং দেখুন আপনাকে free কথা বলার জন্য ৬০ মিনিট দেওয়া হয়েছে । তাহলে আর কি Enjoy করুন ৬০ মিনিট যেকোনো নম্বরে। বিঃদ্রঃকোন প্রবলেম হলে কমেন্ট করবেন ।